বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখার ৯ সদস্যের নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন রোমান রহমান এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন মোহাম্মদ সবুজ। গত সোমবার রাতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নাজমুল হাসান ও সাধারণ সম্পাদক সানাউল্লাহ হকের সই করা এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। আগামী এক বছরের জন্য নবগঠিত এই কমিটিকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সংসদ।
কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি মো. মারুখ খান, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোজাহিদুল্লাহ, দপ্তর সম্পাদক শাহরিয়ার মুনিম সাবিত, প্রচার সম্পাদক রায়হান আব্দুল্লাহ, অর্থ সম্পাদক মেহেদী হাসান ও ছাত্রীবিষয়ক সম্পাদক লামিয়া আক্তার মীম।
নতুন সভাপতি রোমান রহমান বলেন, ছাত্র অধিকার পরিষদ ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের ধারাবাহিকতায় আজকের অবস্থানে এসেছে। এই ধারাবাহিকতা বজায় রেখে চবি শিক্ষার্থীদের আস্থা অর্জনই তাদের লক্ষ্য।













