হাটহাজারীর কাটিরহাট বাজারে গত মঙ্গলবার মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানকালে রাহুল মেডিকেল নামে একটি ওষুধের দোকানের আবর্জনা রাস্তায় ফেলে নালা ভরাট ও দোকানের লাইসেন্স না থাকায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনাকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মামুন অভিযানের অভিযানের সময় বাজারের বিভিন্ন ড্রেনের পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের দায়িত্বশীলদের নিয়ে পরিদর্শন ও দিকনির্দেশনা প্রদান করেছেন। এ সময় ব্যবসায়ীদের নিজেদের দোকানের আবর্জনা যথাযথ ব্যবস্থাপনা ও ড্রেন পরিষ্কার রাখতে সচেতন করা হয়েছে। অভিযানকালে রাহুল মেডিকেল হল ফার্মেসিতে আবর্জনা রাস্তায় ফেলে নালা ভরাট, লাইসেন্স না থাকা ও অন্যান্য অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।













