চবি ইংরেজি বিভাগের মাস্টার্সে প্রথম বিভাগে প্রথম উপমা

| সোমবার , ১৩ মার্চ, ২০২৩ at ১০:৫১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গত ৭ মার্চ প্রকাশিত ফলাফল অনুযায়ী ইংরেজি বিভাগ হতে জিপিএ ৩.৫০ গ্রেড পেয়ে মাস্টার্স প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেছে ফাতেমা তুজ জোহরা উপমা।

উপমা সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ–সভাপতি খোরশেদ আলম সুজন এবং ডা. ফজলুল হাজেরা ডিগ্রী কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক তাহমিনা বেগমের একমাত্র কন্যা। উপমা উচ্চশিক্ষায় আগ্রহী। সে সকলের দোয়া প্রার্থী।

পূর্ববর্তী নিবন্ধবেগমজান ৯৩ ব্যাচের মতবিনিময় সভা
পরবর্তী নিবন্ধচুনতি ফাতেমা বতুল মহিলা মাদ্রাসায় মা ও প্রাক্তন ছাত্রী সমাবেশ