চবির হীরকজয়ন্তী উপলক্ষে চূড়ান্ত প্রস্তুতি নিয়ে মতবিনিময়

| সোমবার , ১৬ নভেম্বর, ২০২৬ at ১০:৪১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৬০ বছর পূর্তিতে হীরকজয়ন্তী উদযাপন উপলক্ষে চূড়ান্ত প্রস্তুতি নিয়ে আয়োজক কমিটির আহ্বায়ক ও উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্‌–ফোরকানের সভাপতিত্বে গতকাল রোববার মতবিনিময় সভা উপাচার্য দপ্তরে অনুষ্ঠিত হয়। সভায় হীরকজয়ন্তী উৎসব উৎসবমুখর পরিবেশ ও সুশৃঙ্খলভাবে উদ্‌যাপনের লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। হীরকজয়ন্তী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, এলামনাই, কর্মকর্তা–কর্মচারীসহ সংশ্লিষ্ট সবার অংশগ্রহণ নিশ্চিত করা এবং সার্বিক আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রস্তুতির অগ্রগতি সম্পর্কে বর্ণনা করেন সংশ্লিষ্টরা।

সভায় উপস্থিত ছিলেন উপ–উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড.মোহাম্মদ আল–আমীন,উপ–উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম, সিন্ডিকেট ও সিনেট সদস্য এস.এম. ফজলুল হক, অবসরপ্রাপ্ত প্রফেসর ড. সুলতান আহমেদ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. হাছান মিয়া, ডিন প্রফেসর ড. মোহাম্মদ সালেহ্‌ জহুর, ডিনবৃন্দ, প্রভোস্টবৃন্দ, চাকসু কেন্দ্রের পরিচালকসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপাচার্য হীরকজয়ন্তীর কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট সবার সমন্বিত প্রচেষ্টা ও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমাইজভাণ্ডারী ত্বরিকা মানব মর্যাদার প্রতি সর্বোচ্চ গুরুত্ব দেয়
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় অন্তর্ভুক্তিমূলক ক্রীড়া অনুষ্ঠান