চন্দ্রঘোনা রাজস্থলী সড়কে অটোরিকশাযোগে পাচারকালে গত মঙ্গলবার ১০১ লিটার চোলাই মদ উদ্ধার করেছে চন্দ্রঘোনা থানা পুলিশ। পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে রিকশাসহ রনি হোসেন (২২) ও জাহেদ হোসেন (২০) নামে দুজনকে আটক করেছে। চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ এম শাকের আহমেদ জানান, বাঙালহালীয়া এলাকার ব্রিজ থেকে চোলাই মদভর্তি অটোরিকশাটি আটক করা হয়। এ ব্যাপারে থানায় মাদক আইনে মামলা করা হয়েছে। উদ্ধার করা মদ ও রিকশাটি পুলিশ হেফাজতে রেখে আটক ব্যক্তিদের রাঙামাটি কোর্টে চালান করা হয়েছে।










