চন্দ্রঘোনায় মাদক বিরোধী সমাবেশ

কাপ্তাই প্রতিনিধি | শুক্রবার , ২১ আগস্ট, ২০২৬ at ৭:৫৮ পূর্বাহ্ণ

চন্দ্রঘোনা থানার উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বাঙালহালিয়া বাজারে মাদক বিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার মো. ইউসুফ হাসান এতে প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন চন্দ্রঘোনা থানার ওসি এম সাদেক আহমেদ, রাজস্থলী থানার ওসি মুহাম্মদ খালেদ হোসেন এবং রাজস্থলী উপজেলা বিএনপির সভাপতি খলিলুর রহমান। র‌্যালি ও সমাবেশে স্থানীয় সাধারণ জনগণ ছাড়াও স্থানীয় স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা মাদক গ্রহণ ,বিপণন, সংরক্ষণ ও পরিবহন থেকে বিরত থাকার জন্য সকলের প্রতি অনুরোধ জানান।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম ফটোগ্রাফিক সোসাইটির আলোকচিত্র কর্মশালা ও সভা
পরবর্তী নিবন্ধবান্দরবানে শ্রমিকের দায়ের কোপে আরেক শ্রমিকের মাথা বিচ্ছিন্ন