চন্দনাইশে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন

চন্দনাইশ প্রতিনিধি | মঙ্গলবার , ৫ এপ্রিল, ২০২২ at ৭:১০ পূর্বাহ্ণ

চন্দনাইশে ১৫ তম বিশ্ব অটিজম সচতেনতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়। ‘এমন বিশ্ব গড়ি, অটিজিম বৈশিষ্ট সম্পন্ন ব্যক্তির প্রতিভা বিকশিত করি’ এ স্লোগানকে সামনে রেখে গত ২ এপ্রিল উপজেলার ভিডিও কনফারেন্স হলে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী।
সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরীর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রানী সরকার, পিপিএস মডেল স্কুলের সভাপতি নুরুল হক, কারিতাস কর্মকর্তা মহিউদ্দিন, মো. সাইফুল, প্রতিবন্ধী তাইসান আলম, মো. সোহেল প্রমূখ। শেষে ৮ জন প্রতিবন্ধীকে সহায়ক উপকরণ সুবর্ণ নাগরিক কার্ড, ১টি হুইল চেয়ার, ২টি ওয়াকার, ২টি চার পায়া বিশিষ্ট সাদাছড়ি, ২টি স্টেন্ডিং ফ্রেম প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধউখিয়ায় দুই ভুয়া র‌্যাব সদস্যা ধরা
পরবর্তী নিবন্ধসুবিধাবঞ্চিতদের বিনামূল্যে চোখের ছানি অপারেশন