চন্দনাইশে বিপুল পরিমাণ কাটা সেগুন গাছ জব্দ করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বন বিভাগের কর্মকর্তারা। অনুমোদন ব্যতিরেকে উপজেলার সাতবাড়িয়াতে এসব সেগুন গাছ কাটার সংবাদ গোপন সুত্রে পেয়ে এ অভিযান চালানো হয়।
বনবিভাগ দোহাজারী রেঞ্জের রেঞ্জার মনোয়ারুল ইসলাম জানান, উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নে অনুমোদনহীনভাবে সেগুন গাছ কাটার সংবাদ পেয়ে উপজেলা নির্বার্হী কর্মকর্তা আবদুর রহমান ও বনবিভাগের যৌথ উদ্যোগে অভিযান চালানো হয়। এসময় ৩০ টুকরা (২০ ঘনফুট) কাটা সেগুন কাঠ জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য অর্ধলক্ষ। এ ব্যাপারে বন আইনে একটি মামলা দায়ের করা হয়।












