ইসলামী ফ্রন্ট চন্দনাইশ উপজেলা শাখার সহ সাংগঠনিক সম্পাদক মরহুম মাওলানা মাহবুবুর রহমানের পরিবারের সন্তানদের লেখাপড়ার খরচ পরিচালনার জন্য বাংলাদেশ ইসলামি ফ্রন্ট, যুবসেনা, ছাত্রসেনা, চন্দনাইশ উপজেলা ও বরমা ইউনিয়ন শাখার উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান করা হয়। গতকাল শুক্রবার সকালে মরহুমের কবর জিয়ারত শেষে বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের হাতে নেতৃবৃন্দ এ সহায়তার অর্থ তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী, উপজেলা ইসলামী ফ্রন্টের সভাপতি মাওলানা ফয়েজ উল্লাহ খতিবি, সহ সভাপতি মাওলানা আবুল কাশেম আনসারী, সহ সভাপতি এম এ মতিন, সাধারণ সম্পাদক অধ্যাপক কাজী মোহাম্মদ আমিন উল্লাহ, পৌরসভা ইসলামী ফ্রন্ট সাধারণ সম্পাদক মাওলানা মাজহার হেলাল, ফ্রন্ট নেতা আজিজুর রহমান, মাওলানা সিবগাতুল্লাহ, মাওলানা জসিম উদ্দিন, জাহেদ হোসাইন, যুবসেনা উপজেলা শাখার সভাপতি মাওলানা মিজানুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ। উল্লেখ্য, মরহুম মাওলানা মাহবুবুর রহমান গত রমজান মাসে ইন্তেকাল করেন। তার দুই কন্যা ও এক ছেলে সন্তান লেখাপড়া করছে। প্রেস বিজ্ঞপ্তি।












