বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত আগামী ১৩ জুন ঐতিহাসিক লালদীঘি ময়দানে অনুষ্ঠিতব্য বিভাগীয় মহাসমাবেশ সফল করার লক্ষ্যে ৩নং পাঁচলাইশ প্রশাসনিক ওয়ার্ডের উদ্যোগে বিশেষ দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৩নং পাঁচলাইশ প্রশাসনিক ওয়ার্ডের আমির অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আলমের সভাপতিত্বে এবং ওয়ার্ড সেক্রেটারি মোহাম্মদ জাফর আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন বায়েজিদ বোস্তামী থানার আমির মাওলানা মো. জাকির হোসেন এবং ২নং জালালাবাদ ওয়ার্ডের আমির হাফেজ মনিরুল ইসলাম। এছাড়াও বিভিন্ন সাংগঠনিক ওয়ার্ডের সভাপতি ও দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব নুরুল আমিন, ওসমান গনি, সরওয়ার আলম কুতুবী, আলমগীর মো. ফাহিম, মোহাম্মদ ইসলাম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ উল্লাহ বলেন, দেশের ৭০ শতাংশ মানুষের গণরায় ও জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে নানামুখী টালবাহানা শুরু হয়েছে। আগামী ১৩ জুনের মহাসমাবেশের মাধ্যমে আমরা সরকারের কাছে একটি স্পষ্ট বার্তা পৌঁছে দিতে চাই, জনগণের রায় ও আকাঙ্ক্ষাকে উপেক্ষা করা হলে তার পরিণতি শুভ হবে না। জনগণের প্রত্যাশার প্রতি সম্মান দেখিয়ে অবিলম্বে প্রয়োজনীয় সংস্কার ও জুলাই সনদের বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।












