চন্দনাইশে অগ্নিকাণ্ডে পুড়ল ৬ দোকান

চন্দনাইশ প্রতিনিধি | সোমবার , ১০ আগস্ট, ২০২৬ at ১১:২৯ পূর্বাহ্ণ

চন্দনাইশে অগ্নিকাণ্ডে ৬টি দোকান সম্পুর্ণ পুড়ে কমপক্ষে ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। গতকাল রোববার ভোরে উপজেলার গাছবাড়িয়া খাঁনহাট বাজারে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা যায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে পাশাপাশি ৬ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে চন্দনাইশ ফায়ার সার্ভিসের ২টি এবং পটিয়া ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে।

আগুনে পুড়ে যাওয়া দোকানের মালিকরা হলেন মো. শাহ আলম , মো. ফারুক, সুমন, প্রিয়তোষ শীল, মো. লোকমান, নুরুল আলম, আজগর। অগ্নিকাণ্ডে দোকানে থাকা আসবাবপত্র, ফ্রিজ, নগদ টাকা ও অন্যান্য মালামাল পুড়ে যায়। আনুমানিক ৬ লাখ টাকার ক্ষতি হয়।

চন্দনাইশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. কামরুল হাছান জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আধাঘন্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।

পূর্ববর্তী নিবন্ধথিও অ্যাঞ্জেলোপুলোস : একটি দীর্ঘ শটের ভেতর অনন্তকাল
পরবর্তী নিবন্ধবৃহত্তর রাহাত্তারপুল মহল্লা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন