চট্টগ্রাম সমিতি কানাডার সভাপতি মনজুর কায়ছার চৌধুরী গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের অটিজম ও শিশু বিকাশ কেন্দ্র পরিদর্শন করেন। তিনি হাসপাতালের বিশেষায়িত শিশুদের চিকিৎসা সেবা কার্যক্রম দেখে খুবই সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের এই বিশেষায়িত সেবা কার্যক্রম খুবই প্রশংসার দাবীদার। অটিজম ও শিশু বিকাশ কেন্দ্রের রোগীদের চিকিৎসা সহায়তায় তিনি সম্ভব সকল সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তিনি হাসপাতালের ডোনার সদস্য হওয়ার জন্য ৫ লক্ষ টাকার চেক প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট আবদুল মান্নান রানা, অর্গানাইজিং সেক্রেটারী মোহাম্মদ সাগির, পরিচালক ডা. মো. নূরুল হক, প্রফেসর ডা. অলক নন্দী, উপ–পরিচালক মোহাম্মদ মোশাররফ হোসাইন, ডা.ধনঞ্জয় দাশ, অধ্যাপক ডা. বেলাল উদ্দিন, ডা. ওয়াহিদা আক্তার লুবনা, ডা. রেহানা আহমেদ, ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম মুরাদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












