মুরাদপুরস্থ জেলা সমাজসেবা কমপ্লেক্সের সম্মেলন কক্ষে চট্টগ্রাম শ্রবণ প্রতিবন্ধী ক্রিকেট এসোসিয়েশনের ১ম বার্ষিক সাধারণ সভা গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম শ্রবণ প্রতিবন্ধী ক্রিকেট এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট মোহাম্মদ আরিফ মঈন উদ্দিন রেজা। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শ্রবণ প্রতিবন্ধী ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি মোজাহারুল ইসলাম চৌধুরী।
সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম শ্রবণ প্রতিবন্ধী ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি সাইফুর রহমান। সাধারণ সম্পাদক নুরুল আলম ফরিদ গত দুই বছরের সাংগঠনিক কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন করেন এবং অর্থ ও বাজেট সংক্রান্ত প্রতিবেদন উপস্থাপন করেন মো. নাহিদ পারভেজ। এছাড়াও সংগঠনের সকল আজীবন সদস্য সভায় উপস্থিত ছিলেন। সভায় গত দুই বছরের কার্যক্রম ও আর্থিক হিসাব পর্যালোচনা করা হয়। পাশাপাশি সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালীকরণ, আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, শ্রবণ প্রতিবন্ধী ক্রিকেটারদের উন্নয়ন, বিভিন্ন ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিষয়ে আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। শেষে সংগঠনের সার্বিক উন্নয়ন ও অগ্রযাত্রায় সকল সদস্য একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।











