হাতেখড়ি স্কুল ও সিডিএ আবাসিক এলাকায় চারা বিতরণ

| শনিবার , ৬ জুন, ২০২৬ at ১০:৩৬ পূর্বাহ্ণ

নগরীর আগ্রাবাদ হাতেখড়ি সিটি কর্পোরেশন স্কুল অ্যান্ড কলেজ এবং সিডিএ আবাসিক এলাকায় ৪শটি গাছের চারা বিনামূল্যে ছাত্রছাত্রী ও এলাকাবাসীর মাঝে বিতরণ করা হয়। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে লাইট হাউস সাপোর্ট এডুকেশন সেন্টারের উদ্যোগে চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ফয়েজউল্লাহ্‌।

এ সময় উপস্থিত ছিলেন লাইট হাউস এডুকেশন সাপোর্ট সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ মাহবুব আলম, পরিচালক পার্থ সারথী আইচ, মো. আশরাফ হোসেন ও মো. গিয়াস উদ্দিন এবং শিক্ষক মো. মিজানুর রহমান। চারা বিতরণে কার্যক্রমে সহযোগিতা করেন উপবন সংরক্ষক, বিভাগীয় বন কর্মকর্তা এবং রেঞ্জ কর্মকর্তা, কুমিরা রেঞ্জ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় বেড়িবাঁধ নির্মাণে অনিয়ম ধরা পড়লে কঠোর ব্যবস্থা
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম শ্রবণ প্রতিবন্ধী ক্রিকেট এসোসিয়েশনের সাধারণ সভা