চট্টগ্রাম লেখিকা সংঘের মাসিক সাহিত্য সভা

| মঙ্গলবার , ২৫ আগস্ট, ২০২৬ at ১১:০৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম লেখিকা সংঘের মাসিক সাহিত্য সভা গত ২২ আগস্ট লেডিস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কবি ফরিদা ফরহাদের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সম্পাদক সৈয়দা সেলিমা আক্তার। শরৎ নিয়ে ছড়া কবিতা ও কথামালায় অংশে নেন অধ্যক্ষ তহুরীন সবুর ডালিয়া, শিল্পী মৃণালিনী চক্রবর্তী, অধ্যক্ষ ছন্দা চক্রবর্তী, জেসমিন ইসলাম, মর্জিনা আখতার, মহুয়া চৌধুরী, নাজমা সাইদা বেগম, জেবারুত সাফিনা, নুসরাত সুলতানা, সৈয়দা করিমুননেসা প্রমুখ।

শেষে এস.এস.সি পরীক্ষায় মেধা তালিকায় উত্তীর্ণ সদস্যদের সন্তানদের জন্য তাদের মায়ের হাতে উপহার তুলে দেন সংঘের সবার পক্ষ থেকে সভাপতি কবি ফরিদা ফরহাদ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমাইজভাণ্ডার দরবারে জশনে ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিলের প্রশাসনিক সমন্বয় সভা
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আনন্দ মিছিল