উন্নত ও মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড ও চট্টগ্রাম প্রেস ক্লাবের মধ্যে একটি কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় প্রেস ক্লাবের সদস্য, তাদের নির্ভরশীল সদস্য এবং কর্মকর্তা–কর্মচারীরা হাসপাতালের বিশেষায়িত ও আধুনিক স্বাস্থ্যসেবা বিশেষ সুবিধায় গ্রহণ করতে পারবেন।
গতকাল শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ। অনুষ্ঠানে হাসপাতালের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ডা. এ কে এম ফজলুল হক এবং প্রেস ক্লাবের পক্ষে সভাপতি জাহিদুল করিম কচি চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. এ কে এম ফজলুল হক বলেন, এই চুক্তির মাধ্যমে দুই প্রতিষ্ঠানের পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় হবে এবং প্রেস ক্লাবের সদস্যরা সহজে উন্নত ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা পাবেন। তিনি শিগগিরই প্রেস ক্লাবের সদস্যদের জন্য একটি বিনামূল্যে স্বাস্থ্যসেবা (ফ্রি হেলথ ক্যাম্প) আয়োজনের ঘোষণাও দেন।
অনুষ্ঠানে হাসপাতালের বোর্ড অব ডিরেক্টরস আমেনা শাহীন, মেডিকেল ডিরেক্টর ডা. মোহাম্মদ নুরুন্নবী, প্রেস ক্লাবের সহ সভাপতি ডেইজী মউদুদ, অর্থ সম্পাদক আবুল হাসানত, সাংসকৃতিক সম্পাদক রপম চক্রবর্তী, রুবেল খান, শহীদুল ইসলাম, হাসান মুকুল, ফারুক আবদুল্লাহ, রফিকুল ইসলাম সেলিম, আরিচ আহমদ শাহ, সাইফুল ইসলাম শিল্পী ও ওয়াহিদ জামানসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।











