চট্টগ্রাম নাগরিক ফোরামের সামপ্রতিক এক ভার্চুয়াল সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন। সভায় সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে ফোরামের মহাসচিব হিসেবে সমাজসেবক জনাব আবু তাহের চৌধুরী এবং যুগ্ম–মহাসচিব হিসেবে লেখক–সংগঠক কামরুল ইসলামকে সর্বসম্মতিক্রমে দায়িত্ব দেয়া হয়েছে। নতুন দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ চেয়ারম্যান ও সংগঠনের অন্যান্য নেতৃত্বের সাথে আলোচনা করে অতি শীঘ্রই কমিটি পুনর্গঠনের সুনির্দিষ্ট প্রস্তাব দেবেন এবং চট্টগ্রামের বিভিন্ন সমস্যা সমাধানে বিস্তারিত কার্যকর কর্মসূচি চূড়ান্ত করা হবে।
সভায় অন্যান্যের মধ্যে আলোচনায় নেন, চট্টগ্রাম নাগরিক ফোরামের ভাইস চেয়ারম্যান শিল্পী শাহরিয়ার খালেদ, অ্যাডভোকেট আবুল হাশেম, রাজনীতিক মিতুল দাশ গুপ্ত, ফোরামের সাংগঠনিক সম্পাদক মনসুর আলম, কে এম শহীদুল্লাহ, আব্দুল কাদের, রেজাউল করিম, ইমাম হোসেন চৌধুরী, মোহাম্মদ ইসহাক, মোহাম্মদ নূর, আক্তার হোসেন, শহীদুল ইসলাম, ইলিয়াস রিপন, মোহাম্মদ শাহরিয়ার, আরিফুল ইসলাম চৌধুরী, মনজুর আহমেদ, মোহাম্মদ হেলাল উদ্দিন, ফারুক আহমদ, আবদুল্লাহ আল মামুন প্রমুখ।
উল্লেখ্য, ২০১৫ সাল থেকে চট্টগ্রাম নাগরিক ফোরাম চট্টগ্রামের জলাবদ্ধতা সমস্যা নিরসন, কালুরঘাট নতুন সেতু নির্মাণ এবং নগরবাসীর বিবিধ অধিকার প্রতিষ্ঠা ও নাগরিক সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছে। প্রেস বিজ্ঞপ্তি।










