ফ্রেন্ডস ক্লাবের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান জাঁকজমকপূর্ন আয়োজনে গত শনিবার রাতে ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক ও ফেন্ডস ক্লাবের নব–নির্বাচিত সভাপতি ইসরাফিল খসরু। প্রধান অতিথির বক্তব্যে তিনি চট্টগ্রাম জেলা স্টেডিয়াম প্রসঙ্গে বলেন, আমি আপনাদের আশ্বস্ত করে বলতে চাই অর্থমন্ত্রী, ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে আমার কথা হয়েছে। এই জেলা স্টেডিয়ামকে কোন একটা নির্দিষ্ট খেলার জন্য দেওয়ার কোন সুযোগ নাই। খেলাধুলার সব ইভেন্টের জন্যই এই জেলা স্টেডিয়াম উন্মুক্ত থাকবে। তিনি বলেন, আমরা যদি একতাবদ্ধ থাকি তাহলে ইনশাআল্লাহ চট্টগ্রামের স্পোর্টসকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারব। আমি যদিও রাজনীতি করি তবুও বলতে চাই ক্রীড়াঙ্গনকে রাজনীতি মুক্ত রাখতে হবে। রাজনীতি রাজনীতির জায়গায়, স্পোর্টস স্পোর্টসের জায়গায় থাকবে। চট্টগ্রাম ফ্রেন্ডস ক্লাবের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন আমি চট্টগ্রামের সব ক্লাবকে নিয়ে কাজ করতে চাই। সবাই আমার কাছে আসবেন, আমার ওপেন ডোর পলিসি, আমি সহযোগিতা করার চেষ্টা করব। অনেক ক্ষেত্রে পারব, হয়ত অনেক ক্ষেত্রে পারব না। কিন্তু যদি সামনে এগুতে চাই তাহলে সবাইকে নিয়ে একতাবদ্ধভাবে এগুতে হবে। চট্টগ্রামের ক্রীড়ার ক্ষেত্রে আমাদের মাঠ দরকার, সুযোগ সুবিধা দরকার।
আমাদের সব ধরনের খেলার জন্য মাঠ বের করতে হবে। এটা করতে হলে আমাদের সৎ ইচ্ছা থাকতে হবে। বর্তমান সরকারের স্পোর্টসের প্রতি বিশেষ দৃষ্টি রয়েছে বলে জানান তিনি। ফ্রেন্ডস ক্লাবের সভাপতি মোহাম্মদ নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রথম পর্বের আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক উপদেষ্টা ফারুক–ই–আজম বীর প্রতীক, সিজেকেএস ক্লাব সমিতির উপদেষ্টা হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দীন শামীম, বীর মুক্তিযোদ্ধা ও মহানগর ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাবুদ্দিন, কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকতা ও ক্রীড়া সংগঠক নুর, ক্লাবের সাবেক সভাপতি সৈয়দ আবুল বশর, সাবেক কর্মকতা একরামুল করিম, সাবেক সাধারণ সম্পাদক শ্যামা প্রসাদ চৌধুরী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিজেকেএস কাউন্সিলর আমিনুল ইসলাম, ফরিদ আহমেদ, শাহাবুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর, আ ন ম ওয়াহিদ দুলাল, আলী আহসান রাজু, মো. সরওয়ার আলম মনি, এনামুল হক, সোহেল আহমেদ, হারুনুর রশীদ, সাজিব বিকাশ বড়ুয়া টুটুল, কোচ নাজিম উদ্দীন নাজু, মনোয়ার হোসেন মুন্না, ক্লাবের সাবেক ও বর্তমান কর্মকর্তা, সাবেক খেলোয়াড়রা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সভায় ক্লাবের সাবেক সভাপতি এ্যাডভোকেট শাহীন আফতাব রেজা চৌধুরী ক্লাবের নব–নির্বাচিত সভাপতি ইসরাফিল খসরু, সাধারণ সম্পাদক মান্না মজুমদার ও কার্যকরী সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফজলে রাব্বি খানকে পরিচয় করিয়ে দেয়া হয়।












