দক্ষিণ হালিশহর, বাকলিয়া, শেরশাহ কলোনী ও ছালেহ জহুর স্কুলের জয়

শহীদ জিয়া ও খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ২৫ আগস্ট, ২০২৬ at ১১:১৬ পূর্বাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চট্টগ্রাম মহানগর আয়োজিত শহীদ জিয়া ও খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে গতকাল সোমবার আরো ৪টি খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়, বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়, শেরশাহ কলোনী ডা. মাজহারুল হক হাই স্কুল ও ছালেহ জহুর সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়। চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় ২১ গোলে টাইগারপাস বহুমুখী উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। বিজয়ী দলের আশরাফুল আরেফিন রাহাত ও আবু সৈয়দ রহমান সানি ১টি করে গোল করেন। বিজিত দলের হয়ে গোল করেন মো. সাকিবুল হাসান। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ের আবদুল্লাহ আল নোমানের হাতে পুরস্কার তুলে দেন জাতীয়তাবাদী ক্রীড়া দলের কেন্দ্রিয় সদস্য ও বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহসভাপতি মোহাম্মদ শোয়াইব। সকালে অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয় ২০ গোলে জুলেখা আমিনুর রহমান সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। বিজয়ী দলের ইসতিয়াজ উদ্দিন মাহমুদ একাই ২টি গোল করেন। ম্যান অব দ্যা ম্যাচ বাকলিয়া স্কুলের মীর আহনাফ তাহমিদের হাতে পুরস্কার তুলে দেন সাবেক খেলোয়াড় মো. সোহেল হোসেন। দুপুরে অনুষ্ঠিত দিনের তৃতীয় ম্যাচে শেরশাহ কলোনী ডা. মাজহারুল হক হাই স্কুল ৩০ গোলে আইয়ুব বিবি সিটি কর্পোরেশন স্কুল এন্ড কলেজকে পরাজিত করে। বিজয়ী দলের হয়ে আবদুল কাদের, মাসাকিন মিয়া ও মো. মুনির প্রত্যেকে ১টি করে গোল করেন। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ শেরশাহ কলোনী স্কুলের মাসাকিন মিয়ার হাতে পুরস্কার তুলে দেন মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ইসমাইল বালি। বিকালে অনুষ্ঠিত দিনের চতুর্থ ও শেষ ম্যাচে ছালেহ জহুর সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় ১০ গোলে চিটাগং আইডিয়াল হাই স্কুলকে পরাজিত করে। বিজয়ী দলের গোলদাতা মো. সামিউল। ম্যান অব দ্যা ম্যাচ ছালেহ জহুর স্কুলের মো. আবু কায়েছ তানবিরের হাতে পুরস্কার তুলে দেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক শফিকুর রহমান স্বপন।

পূর্ববর্তী নিবন্ধ৪১ কোটি টাকায় বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের ফুটবল
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম জেলা স্টেডিয়াম সব ইভেন্টের জন্য উন্মুক্ত থাকবে