‘শ্রমের মর্যাদা সেবায়’–এই প্রতিপাদ্যকে ধারণ করে মে দিবসে কার্যক্রম পরিচালনা করেছে চট্টগ্রাম কিডনি হাসপাতাল। ১লা মে জাতীয় ছুটির দিনেও চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশনের ডাক্তার, টেকনিশিয়ান ও নার্সরা জটিল রোগীদের ডায়ালাইসিস সেবা দিয়েছেন নিরবচ্ছিন্নভাবে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, এই নিবেদিত প্রাণ কর্মীদের উৎসাহ দিতে ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে ডিউটিতে থাকা সকল স্টাফের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়। মানবসেবায় নিয়োজিত সকল শ্রমজীবীকে স্যালুট। আপনাদের হাতেই বেঁচে থাকে মানবতা। প্রেস বিজ্ঞপ্তি।














