বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে অ্যাডভোকেট রুহুল কবির রিজভী নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে উত্তর জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভা বিএনপির নেতাকর্মীদের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার আনন্দ মিছিলে ফটিকছড়ি উপজেলা বিএনপির আহবায়ক কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহার, উপজেলা বিএনপির সদস্য সচিব আবু আহমেদ হাসনাত, পৌরসভা বিএনপির আহ্বায়ক জাকের হোসেন, উপজেলা বিএনপির সদস্য ইদ্রিস মিয়া ইলিয়াছ ,শওকত উল্লাহ চৌধুরী, অ্যাডভোকেট আবছার উদ্দীন হেলাল, সরোয়ার হোসেন, মুহাম্মদ হাসান, কামাল উদ্দিন, সিজারুল ইসলাম, নাছির সিকদার, অ্যাডভোকেট আতিক উল্লাহ, মোহাম্মদ এমরান, নুরুল আলম, অ্যাডভোকেট ইয়াকুব আলী সিফাতসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। আনন্দ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে অংশ নেওয়া নেতৃবৃন্দ বলেন, রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত হবে। তার নেতৃত্বে দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক আন্দোলনকে আরও বেগবান ও এগিয়ে নিয়ে যাবেন। শেষে রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব আবু আহমেদ হাসনাতের সঞ্চালনায় সভাপতির বক্তব্যে ফটিকছড়ি উপজেলা বিএনপির আহবায়ক কর্নেল আজিম উল্লাহ বাহার সবাইকে ধন্যবাদ জানান।










