চট্টগ্রাম নগরীতে জিআর মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ সাজ্জাদ হোসেনকে গ্রেফতার করেছে চকবাজার থানা পুলিশ।
বুধবার (৮ মে) থানা সূত্রে নিশ্চিত করা হয়, গতকাল নগরীর বহদ্দারহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
থানা সূত্রে আরও জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর চাঁন্দগাও থানাধীন বহদ্দারহাট পুকুর এলাকায় অভিযান চালিয়ে চকবাজার থানার মামলা নং- ০৭(১১)২০, টিআর-৩১৩/ ২১ সংক্রান্ত ২ বছরের সশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক ঐ আসামিকে গ্রেফতার করা হয়।
চকবাজার থানার ওসি ওয়ালি উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করতে সক্ষম হই। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।














