চট্টগ্রামে চার্টার্ড সেক্রেটারি দিবস উদযাপন

সিআরসি-আইসিএসবি’র উদ্যোগ

| শুক্রবার , ১৯ জুন, ২০২৬ at ৯:২৪ পূর্বাহ্ণ

ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি)-এর চট্টগ্রাম রিজিওনাল চ্যাপ্টার (সিআরসি) সাবকমিটি চার্টার্ড সেক্রেটারি দিবস উদযাপন করেছে। এ উপলক্ষে গত ১৬ জুন পূর্ব নাসিরাবাদস্থ গোল্ডেন প্লাজা (লেভেল)-এ অবস্থিত আইসিএসবি চট্টগ্রাম শাখা কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে অনুষ্ঠানে কেক কাটা ও স্মৃতিচারণ পর্ব অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্য দেন, সিআরসিআইসিএসবির চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন এফসিএস।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিআরসিআইসিএসবির কোচেয়ারম্যান মো. রিয়াজুল হক সিকদার এফসিএস, সদস্য রাজিব সাহা এফসিএস, মোহাম্মদ আবু সালাম এফসিএস এবং মো. সিদ্দিকুর রহমান এসিএস। এছাড়া আইসিএসবি চট্টগ্রাম শাখার উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সমাপনী বক্তব্যে সিআরসিআইসিএসবির কোচেয়ারম্যান মো. রিয়াজুল হক সিকদার এফসিএস অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকসমোপলিটান লায়ন্স ক্লাবের শিশুদের চক্ষু পরীক্ষা