চট্টগ্রামে ইবিএলের এএমএল ও সিএফটি বিষয়ক সম্মেলন

| সোমবার , ২৯ জানুয়ারি, ২০২৪ at ৯:২৪ পূর্বাহ্ণ

মানি লন্ডারিং বিরোধী (এএমএল) ও সন্ত্রাসবাদ প্রতিরোধ (সিএফটি) বিষয়ে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) তাদের চট্টগ্রাম অঞ্চলের শাখা ব্যবস্থাপক ও শাখার মানি লন্ডারিং বিরোধী কমপ্লায়েন্স কর্মকর্তাদের জন্য দিনব্যাপি কর্মশালার আয়োজন করেছে। গত ২৭ জানুয়ারি নগরীর একটি হোটেলে আয়োজিত কর্মশালায় প্রায় ১৫০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। বাংলাদেশ আর্থিক গোয়েন্দা বিভাগ (বিএফআইইউ) প্রধান মো. মাসুদ বিশ্বাস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার। বাংলাদেশ আর্থিক গোয়েন্দা বিভাগের অতিরিক্ত পরিচালক মো. মাসুদ রানা এবং যুগ্ম পরিচালক মো. রোকন–উজ–জামান কর্মশালায় আর্থিক খাতে ঝুঁকি ও ভবিষ্যতে ব্যাংকসমুহের জন্য চ্যালেঞ্জ, বানিজ্য ভিত্তিক মানি লন্ডারিং পদ্ধতি ও নিরসনের উপায় নিয়ে বিশদ আলোচনা করেন। উপস্থিত ছিলেন ইবিএল অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আহমেদ শাহিন, উপ–ব্যবস্থাপনা পরিচালক এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম. খোরশেদ আনোয়ার, উপ–ব্যবস্থাপনা পরিচালক ও মানি লন্ডারিং বিরোধী প্রধান কমপ্লায়েন্স কর্মকর্তা (ক্যামএলকো) মাহমুদুন নবী চৌধুরী, উপ–ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মাহমুদ চৌধুরী, নির্বাহী ভাইস প্রেসিডেন্ট মো. আব্দুল আওয়াল এবং মানি লন্ডারিং বিরোধী উপ–প্রধান কমপ্লায়েন্স কর্মকর্তা মো. শাহজাহান আলী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ফিরিয়ে দিলেন জাকির তালুকদার
পরবর্তী নিবন্ধএক মামলায় অব্যাহতি পেলেন জবি শিক্ষার্থী খাদিজা