চট্টগ্রামকে গ্রিন ক্লিন ও হেলদি সিটি হিসেবে গড়ে তুলতে আমি অঙ্গীকারবদ্ধ

সেভ দ্যা ন্যাচার মহানগরের অনুষ্ঠানে মেয়র

| রবিবার , ৭ জুন, ২০২৬ at ১০:৪৫ পূর্বাহ্ণ

চট্টগ্রামকে পরিবেশবান্ধব, সবুজ, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নগরী (গ্রিন, ক্লিন ও হেলদি সিটি) হিসেবে গড়ে তুলতে নিজের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেছেন, চট্টগ্রাম আমাদের সবার অহংকার। এই নগরীর পরিবেশ, প্রকৃতি, জলবায়ু ও জীববৈচিত্র্য রক্ষা করা এখন সময়ের দাবি। মাটি, পানি, বায়ু ও নদী জলাশয় দূষণমুক্ত করতে গৃহস্থালি, বর্জ্য, মেডিকেল এবং সুয়ারেজ বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়নে সরকার যেসব পদক্ষেপ নিয়েছে, তার শতভাগ সুফল আমি জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। তিনি শুক্রবার সিআরবি শিরীষতলায় ‘সেভ দ্যা ন্যাচার অব বাংলাদেশ’ চট্টগ্রাম মহানগর শাখা আয়োজিত ‘ন্যাচার কনভেনশন’এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সেভ দ্যা ন্যাচার অব বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি জসিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে কনভেনশনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম০৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ড. এম এ গফুর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সেভ দ্যা ন্যাচার অব বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক মোস্তাকিম মাহমুদ। কনভেনশনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) চট্টগ্রাম ব্যুরো চিফ মোহাম্মদ শাহনওয়াজ, বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ও হালদা নদী গবেষক ড. মঞ্জুরুল কিবরিয়া, কর্ণফুলী নদী গবেষক ও অধ্যাপক ড. ইদ্রিস আলী, চট্টগ্রাম বন একাডেমির পরিচালক আমিনুল ইসলাম এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন চৌধুরী।

বক্তব্য রাখেন সেভ দ্যা ন্যাচার অব বাংলাদেশ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের চেয়ারম্যান আ... মোয়াজ্জেম হোসেন, পরিবেশ সংগঠক চৌধুরী মোহাম্মদ ফরিদ, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন জামান ও ইয়াসিন চৌধুরী লিটন, মোহাম্মদ সাইফুল ইসলাম, জসিম উদ্দিন, প্রকৌশলী মোহাম্মদ জাহাঙ্গীর বাবুল, এস এন মাসুদ, সেলিম খান, মারুফুল ইসলাম, আনোয়ার হোসেন, এহসান খালেদ ও ইয়াকুব হোসেন শাকিলসহ স্থানীয় পরিবেশবাদী নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে দোয়া মাহফিল ও খাবার বিতরণ
পরবর্তী নিবন্ধসীরতুন্নবী (স.) মাহফিলের প্রস্তুতি সভা