গৌরবময় ২৯তম বর্ষপূর্তি উদযাপন করলো সিজল

| বুধবার , ৮ জুলাই, ২০২৬ at ১০:৪৭ পূর্বাহ্ণ

চট্টগ্রামের অন্যতম সুপরিচিত ব্যবসায়িক প্রতিষ্ঠান ‘সিজল’এর সফলতার ২৯তম বর্ষপূর্তি উপলক্ষ্যে খতমে কোরআন, দোয়া মাহফিল এবং বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নিরাপদ খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে দেশের অর্থনীতি ও ভোক্তাদের সেবায় আরও বড় ভূমিকা রাখার প্রত্যয় নিয়ে গতকাল মঙ্গলবার প্রতিষ্ঠানের আগ্রাবাদ ও নাসিরাবাদ ফ্যাক্টরি প্রাঙ্গণে ভাবগম্ভীর এবং উৎসবমুখর পরিবেশে এই স্মরণীয় দিনটি উদযাপন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি সিজলএর চেয়ারম্যান লায়ন মো. নুরুল আলম তাঁর বক্তব্যে বলেন, ১৯৯৭ সালে শুরু হওয়া এই ব্যবসায়িক যাত্রা আজ সাফল্যের সাথে ২৯ বছর পূর্ণ করে ৩০ বছরে পদার্পণ করতে যাচ্ছে। আগামী দিনগুলোতেও সিজল পণ্যের গুণগত মান অক্ষুণ্ন রেখে, নিরাপদ খাদ্য নিয়মাবলি মেনে দেশের অর্থনীতিতে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। সিজলএর ব্যবস্থাপনা পার্টনার মো. শহীদ উল্লা কোরেশী বলেন, সততা ও ভোক্তার আস্থার ওপর ভিত্তি করেই আমাদের এই দীর্ঘ পথচলা সম্ভব হয়েছে। প্রতিষ্ঠানের পরিচালক মোহাম্মদ রফিকুল আলম বলেন, একটি প্রতিষ্ঠানের মূল চালিকাশক্তি হলো তার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। সিজল আজ যে অবস্থানে এসেছে তার পেছনে আপনাদের নিরলস পরিশ্রম জড়িয়ে রয়েছে। সভায় সভাপতির বক্তব্যে সিজলএর পরিচালক ইঞ্জিনিয়ার মো. সাউদ সুবাই কোরেশী বলেন, ভোক্তাদের ক্রমবর্ধমান চাহিদার কথা বিবেচনা করে সিজল সবসময় পণ্যের বহুমুখীকরণ, আকর্ষণীয় প্যাকেজিং এবং শতভাগ নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আসছে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিজলএর সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) মো. শাহিন, মো. নজরুল ইসলাম রাসেল; সিনিয়র ম্যানেজার কাজী মো. আনিসুর রহমান, আরিফ বকাইল; ম্যানেজার কাজী আরাফাত হোসেন, মো. সুজন মিয়া, মো. সালেহ মুছা, মো. মাইন উদ্দিন পাটোয়ারী, মো. নাহিদুল ইসলাম ফাহিম, মো. ইকবাল, উত্তম কুমার চৌধুরী, কাজী আবু তৈয়ব, মো. নুরুল আমিন, মো. ইসমাইল, মো. হাসান, আবু জাফর, মো. নাঈম, এবাদতখানার ইমাম হাফেজ মো. আবু তৈয়ব এবং সেলস সেন্টারের প্রতিনিধিবৃন্দ। শেষে আন্তরিক ধন্যবাদ জানিয়ে দেশ, জাতি ও প্রতিষ্ঠানের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদীপেন দেওয়ানের মন্ত্রিত্ব ফেরত চেয়ে রাঙামাটিতে ফের মানববন্ধন
পরবর্তী নিবন্ধকারবালায় ইমাম হুসাইনের (রা.) ত্যাগ সত্যের পথে অবিচল থাকার শিক্ষা দেয়