নগরীর ও.আর নিজাম রোডস্থ গোলপাহাড় মহাশ্মশান ও মন্দির পরিচালনা পরিষদের উদ্যোগে মা মনসার গণ পুঁথিপাঠ ও পাল্টা মনসা পুঁথি আগামীকাল বৃহস্পতিবার মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। বিকাল ৩টায় গোলপাহাড় মহাশ্মশান শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় গণ পুঁথিপাঠ এবং রাত ৮টায় কবিয়াল নিরঞ্জন ঘোষ ও পাল্টা কীর্তনিয়া ঝিনুক সরকারের পরিবেশনায় অনুষ্ঠিত হবে পাল্টা মনসা পুঁথি। উক্ত অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার জন্য গোলপাহাড় মহাশ্মশান ও মন্দির পরিচালনা পরিষদের সভাপতি দোদুল কুমার দত্ত ও সাধারণ সম্পাদক বিশ্বনাথ দাশ বিশু অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।










