চট্টগ্রাম বন্দরের জেটিতে গাড়ি প্রবেশের গেট পাস নেয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে ৪/৫ জন আহত হয়েছে। গতকাল সন্ধ্যার পরে এ ঘটনা ঘটে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। রাত ১২ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বন্দরের দুই ও তিন নম্বর জেটি গেটে পুলিশ অবস্থান করছে। এদিকে আহতদের মধ্যে মোহাম্মদ ইমরান নামের একজনকে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বন্দর থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক।
পুলিশ এবং প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছে, তানভীর ও বিএনপি হারুণ গ্রুপ নামের বিবদমান দুইটি গ্রুপ গেট পাস নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে দুই গ্রুপই পরস্পরের উপর চড়াও হয়। গত কিছুদিন ধরে বন্দরের জেটিতে গেট পাস নিয়ে দুপক্ষের মাঝে বিবাদ চলে আসছিল। গতকালের ঘটনার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।












