‘গুণীজনকে সম্মান না করলে গুণীজন জন্মায় না’

বায়তুশ শরফ গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

| শুক্রবার , ২৮ আগস্ট, ২০২৬ at ৬:১৮ পূর্বাহ্ণ

বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশের ব্যবস্থাপনায় পবিত্র মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে চট্টগ্রাম মহানগরীর ধনিয়ালাপাড়া বায়তুশ শরফ কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজিত পাঁচদিনব্যাপী কর্মসূচির চতুর্থ দিবসে ‘গুণীজন সংবর্ধনা ও বায়তুশ শরফ স্বর্ণপদক’ প্রদান অনুষ্ঠানে অন্যান্য বছরের ন্যায় এবারও দেশের খ্যাতনামা চারজন গুণীব্যক্তিকে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধিত গুণীজন হলেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক ধর্ম উপদেষ্টা আল্লামা ড. আ ফ ম খালিদ হোসেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদত হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নিয়াজ আহমদ খান ও দৈনিক নয়া দিগন্তের সম্পাদক সালাহউদ্দিন মুহাম্মদ বাবর।

. আ ফ ম খালিদ হোসেন বলেন, বায়তুশ শরফ বাংলাদেশে অনন্য একটি দরবার। খানেকাভিত্তিক চিরায়ত দরবারি নিয়মের বাইরে সৃজনশীলতা বায়তুশ শরফের অনন্য কৃতি। ড. নিয়াজ আহমদ খান বলেন, ত্বরিকতের পাশাপাশি যুগোপযোগী শিক্ষাবিদ ও নেতৃত্ব তৈরিতে বায়তুশ শরফ এগিয়ে। সালাহউদ্দিন বাবর বলেন, গণমাধ্যম দেশের আর্থসামাজিক উন্নয়ন ও পরিবর্তনের দর্পন। বায়তুশ শরফ দরবার সম্পর্কে আমার ধারণার বাইরে আজ নতুন অভিজ্ঞতা হলো। ডা. শাহাদত হোসেনের পক্ষে সম্মাননা গ্রহণ করেন চসিকেরন প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আশরাফুল আমিন। বায়তুশ শরফের রাহবার ও আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশ ট্রাস্টবোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভী (.জি.) বলেন, ইসলামের সুমহান আদর্শ বাস্তবায়ন ছাড়া সমাজে কখনো শৃঙ্খলা ও শান্তি প্রতিষ্ঠা হবে না।

বিশ্বের ইতিহাসে রাসূল (সা.) এর মতো বহুগুণে গুণান্বিত একজন ব্যক্তিত্ব খুঁজে পাওয়া অসম্ভব। অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহবায়ক ও বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ আমান উল্লাহ শুভেচ্ছা বক্তব্য পেশ করেন। ড. মাওলানা মুহাম্মদ ওয়ালী উল্লাহ মঈনের সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে আরো উপস্থিত ছিলেন আইবা কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মুহাম্মদ মাহফুজুর রহমান, আলহাজ মুসলিম উদ্দীন, হাফেজ মাওলানা ফোরকান আহমদ, মাওলানা আবু ওসমান, মুহাম্মদ নূরুল ইসলাম, মোহাম্মদ হারুন শেঠ, নূরুল কবীর চৌধুরী, অধ্যক্ষ মাওলানা আবু সালেহ মুহাম্মদ ছলিমুল্লাহ, মাওলানা মামুনুর রশীদ নূরী, মুহাম্মদ আবদুল কাইয়ুম, মাওলানা কাজী শিহাবুদ্দীন, অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দীন, মুহাম্মদ হারুনঅররশীদ, মুহাম্মদ জাহাঙ্গীর আলম শাকিল, হাফেজ মাওলানা শাহ আলম, কে এম ইমরানুল ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅনতিবিলম্বে বিদ্যুৎ, যানজট ও স্বাস্থ্যসেবা সংকট নিরসনের দাবি
পরবর্তী নিবন্ধবিভিন্ন স্থানে মিলাদুন্নবী (সা.) মাহফিল