গুইমারায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল ক্যাম্পেইন সম্প্রতি অনুষ্ঠিত হয়। গুইমারা সরকারি মডেল বিদ্যালয়ে মাঠে রোটারি ক্লাব অব আগ্রাবাদ, রোটারি ক্লাব অব চিটাগাং পোর্ট সিটি ও রোটার্যাক্ট ক্লাব অব চিটাগাং লেক সিটির সহযোগিতা দিনব্যাপী এ কার্যক্রম চলে।
সেনাবাহিনী সিন্দুকছড়ি জোনের আয়োজনে উক্ত ক্যাম্পেইনে চিকিৎসাসেবা প্রদান করেন চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসক ও একটি বিশেষ মেডিকেল টিম। এছাড়া সিন্দুকছড়ি জোন সদর দপ্তরের মেডিকেল অফিসার চিকিৎসাসেবা প্রদান করেন। এতে প্রায় চার শতাধিক রোগীকে চিকিৎসা সহায়তার পাশাপাশি বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ ও চশমা প্রদান করা হয়। এছাড়া চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের তত্ত্বাবধানে ও সেনাবাহিনীর ব্যবস্থাপনায় চোখের ছানি পড়া ৯২ জন রোগীকে বিনামূল্যে অপারেশনের জন্য প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে। তাদেরকে ৩ অক্টোবর চট্টগ্রামে লায়ন্স চক্ষু হাসপাতালে অপারেশন করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব চিটাগাং পোর্ট সিটি ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট পিপি মুহাম্মদ সাজেদুল হক, চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের বিশেষজ্ঞ ডা. আবদুর রহমান ও ক্যাম্প কোঅর্ডিনেটর মোহাম্মদ জসীম উদ্দিন, রাকিব হাসান, নাঈম ও মিজান। প্রেস বিজ্ঞপ্তি।












