শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভায় বক্কর

| সোমবার , ১৬ নভেম্বর, ২০২৬ at ১০:৩১ পূর্বাহ্ণ

বাংলাদেশ জাতীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম মহানগর আঞ্চলিক কমিটির পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠান গত শনিবার অনুষ্ঠিত হয়েছে। কমিটির সভাপতি মো: ইয়াছিন মিয়াজীর সভাপতিত্বে এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম. এ. হাকিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর। প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন লিটু। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মানবাধিকার ও পরিবেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান এস এম শামসুল হক এবং বাংলাদেশ সিএনজি হালকা যানবাহন পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম মহানগরের সভাপতি মোহাম্মদ শিপন।

কার্যকরী সভাপতি মো: নিজাম উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে যুগ্ম সাধারণ সম্পাদক মো: জাহেদ, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, সিনিয়র সহ–সভাপতি মো: আকতার ছৈয়দসহ নবগঠিত কমিটির নেতৃবৃন্দ এবং বিভিন্ন থানা ও শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়, পারস্পরিক ঐক্য বজায় রাখা এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

বক্তব্য রাখেন সভাপতি মো: ইয়াছিন মিয়াজী, কার্যকরী সভাপতি মো: নিজাম উদ্দিন, সিনিয়র সহ–সভাপতি আকতার ছৈয়দ, নুরুল আমিন আলম, ওসমান সারয়ার সিন্টু, আবদুল সালাম, সাইদুর রহমান, সেলিম উদ্দিন, সাধারণ সম্পাদক এম. এ. হাকিম, যুগ্ম সাধারণ সম্পাদক মো: জাহেদ, শফিকুল ইসলাম, মোঃ হুমায়ুন কবির সুমন, ফারুক, মনির হোসেন, ওমর ফারুক, মো: সুমন, আবুল কালাম আজাদ, আবুল কালাম, নাজের হোসেন, আমিনুল ইসলাম, এমরান শরিফ এডভোকেট, মহিউদ্দিন সায়েম, মৌলানা আবু সাইদ, জয়লাল আবেদিন, সেলিম আমিরী, আকতার হোসেন, জামাল উদ্দিন প্রমুখ। এতে প্রধান অতিথি আবুল হাসেম বক্কর বলেন, দেশের অর্থনীতি ও যোগাযোগব্যবস্থা সচল রাখতে পরিবহন শ্রমিকদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবহন শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ, চিকিৎসাসেবা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে এনসিপির চক্ষু চিকিৎসা ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা
পরবর্তী নিবন্ধকুণ্ডেশ্বরী পূজা আগামী ১৮ নভেম্বর