গাউসিয়া কমিটি নন্দনকানন ইউনিট কার্যকরী পূর্ণাঙ্গ কমিটি

| রবিবার , ২৯ নভেম্বর, ২০২৬ at ১০:৩১ পূর্বাহ্ণ

গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের কোতোয়ালি (পশ্চিম) থানার আওতাধীন ২২ নং এনায়েত বাজার ওয়ার্ড শাখার নন্দনকানন ইউনিটের ২০২৬–২০২৮ মেয়াদের জন্য মোহাম্মদ সেলিম উদ্দিনকে সভাপতি এবং নিজাম উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ৩৭ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নবগঠিত ৩৭ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

নবনির্বাচিত নেতৃবৃন্দ ঐক্য, নিষ্ঠা, আন্তরিকতা ও ধর্মীয় মূল্যবোধকে ধারণ করে গাউসিয়া কমিটির আদর্শ ও সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন।

নবগঠিত কার্যকরী পূর্ণাঙ্গ কমিটিতে আরও রয়েছেন মোহাম্মদ নুরুজ্জামান, এম এ মনসুর মোহাম্মদ শাফায়েত হোসেন মুন্না, মোহাম্মদ ওসমান, মোহাম্মদ রাকিব আহাম্মদ চৌধুরী, মোহাম্মদ তছলিম, নিজাম উদ্দিন, মোহাম্মদ তৈয়ব, মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধডা. জাফরুল্লাহ পরিষদের সভা
পরবর্তী নিবন্ধমালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত