খাস জমি থেকে মাটি কাটায় দুই ব্যক্তি আটক

সন্দ্বীপ প্রতিনিধি | বুধবার , ১ ফেব্রুয়ারি, ২০২৩ at ১১:১২ পূর্বাহ্ণ

সন্দ্বীপে সরকারি খাস জমি থেকে মাটি কাটার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। গত সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আটকদের ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।

সূত্র জানায়, সরকারি জমি হতে অবৈধভাবে মাটি কাটার দায়ে পৌরসভা ৭ নম্বর ওয়ার্ডের নুর হোসেন ছেলে মো. মাঈন উদ্দিন (৪৫) এবং মগধরা ৩ নম্বর ওয়ার্ডের তাইজুল ইসলামের ছেলে মো. সাদ্দামকে (২২) ৫০ হাজার টাকা করে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মঈন উদ্দিন।

এসিল্যান্ড মো. মঈন উদ্দিন দৈনিক আজাদীকে জানান, যারাই অবৈধভাবে সরকারি জমি ও খাল থেকে মাটি কাটবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।

পূর্ববর্তী নিবন্ধআনজুমানে আশেকানে মদিনার প্রস্তুতি সভা
পরবর্তী নিবন্ধশ্রমিকদের বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ