খাতুনগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | শনিবার , ১৩ মে, ২০২৩ at ৬:৪৩ পূর্বাহ্ণ

নগরীল কোতয়ালী থানাধীন খাতুনগঞ্জ পাইাকারী বাজারে একটি গুদামের সামনে অভিযান চালিয়ে ২ হাজার ১০০ পিস ইয়াবাসহ মো. ওমর ফারুক (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল ভোরে এ ঘটনা ঘটে। নগর গোয়েন্দা পুলিশের (বন্দর–পশ্চিম) বিভাগের উপ পুলিশ কমিশনার মো. আলী হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২ হাজার ১০০ পিস ইয়াবাসহ ওরম ফারুককে গ্রেপ্তার করা হয়। সে টেকনাফ থেকে ইয়াবাগুলো আনে। পরে সেগুলো বেশি দামে নগরসহ বিভিন্ন এলাকা বিক্রি করতো। এ ঘটনায় কোতোয়ালী থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে পটিয়া থানায় আরও একটি মাদক মামলা রয়েছে বলে তিনি জানান।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে বাইক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু
পরবর্তী নিবন্ধ৪৫০ কোটি ডলার বিনিয়োগে আগ্রহী শ্রীলংকার ব্যবসায়ীরা