বাংলাদেশ চুকবল এসোসিয়েশনের ব্যবস্থাপনায় খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত উম্মুক্ত চুকবল প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে গতকাল শনিবার। প্রশিক্ষণে বাছাইয়ের মাধ্যমে ১৫ জন পুরুষ ও ১৫ জন নারী খেলোয়াড় চূড়ান্তভাবে নির্বাচিত হয়। খাগড়াছড়ি স্টেডিয়ামে ৪ দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. নজরুল ইসলাম। খাগড়াছড়ি জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সদস্য মো. শাহজালাল উদ্দিন, চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজের প্রভাষক মো. সাইফুল্লাহ মুনির, খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য মাদল বড়ুয়া।










