ক্বণন’র শুদ্ধ উচ্চারণ আবৃত্তি শিক্ষণ কর্মশালার ক্লাস শুরু ১৯ জুন

| বুধবার , ১৭ জুন, ২০২৬ at ৮:৪৬ পূর্বাহ্ণ

ক্বণন শুদ্ধতম আবৃত্তি অঙ্গনের ৭৯ তম শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি শিক্ষণ কর্মশালার ক্লাস শুরু হচ্ছে ১৯ জুন। আগামী ১৯ জুন শুক্রবার বিকাল ৩টা থেকে চেরাগী পাহাড়স্থ আজাদী মিলনায়তনে কর্মশালার ক্লাস অনুষ্ঠিত হবে। অনুষ্ঠেয় ক্বণন’র এই আবৃত্তি শিক্ষণ কর্মশালায় শুদ্ধ উচ্চারণ, কবিতা বোঝা, কবিতার আবৃত্তি নির্মাণ, কণ্ঠশীলন ও স্বরমাধুর্য বৃদ্ধি, মাইক্রোফোনের ব্যবহার, অনুষ্ঠান ঘোষণা ও উপস্থাপনা ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে। আগ্রহী শিক্ষার্থীদের ১৯ জুন শুক্রবার বিকাল ৩টায় দৈনিক আজাদী মিলনায়তনে (৪ তলা) ফরম সংগ্রহ ও জমা দিয়ে কর্মশালায় অংশগ্রহণ করতে অনুরোধ জানানো হয়েছে। প্রয়োজনীয় তথ্য জানার জন্যে ০১৮৫৪২৪৬৮২৬, ০১৮২৫৩৮৬৬৭২ ও ০১৭১০৮৪০২৫২ নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল খাদে, এনজিও কর্মকর্তার মৃত্যু
পরবর্তী নিবন্ধহাটহাজারী সরকারি কলেজের নতুন অধ্যক্ষ প্রফেসর ড. আরিফের যোগদান