কোরবানি

মোঃ দিদারুল ইসলাম | বুধবার , ১২ জুন, ২০২৪ at ৮:১০ পূর্বাহ্ণ

কোরবানির ঈদ মুসলমানদের

উৎসব বলে জানি,

কোরবানি দেই হালাল মেনে

চতুষ্পদী প্রাণী।

পবিত্র ঈদ এলে আমরা

কোরবানি ভাই কিনি,

হালাল আয়ে পশু আনব

যদি আল্লাহ্‌ মানি।

কোরবানির মান বর্ণনাতীত

কুরআন–হাদীস কহে,

কোরবানি তাই দেবো আমরা

হারাম আয়ে নহে।

গরীব–দুঃখী, স্বজনদের ভাগ

যেন হয় ভাই সঠিক,

ইসলাম ধর্মে কৃপণতা

একেবারেই বেঠিক।

পূর্ববর্তী নিবন্ধআনন্দের ঈদ
পরবর্তী নিবন্ধচাঁদ উঠেছে