ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে গত ২৬ সেপ্টেম্বর কেন্দ্রের সেমিনার কক্ষে পবিত্র ঈদ–ই–মিলাদুন্নবী (সা.) উদযাপিত হয়। এই উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল এবং হামদ, না’ত, কেরাত ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।
কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মনজারে খোরশেদ আলম এতে সভাপতিত্ব করেন। কেন্দ্রের সম্মানী সম্পাদক প্রকৌশলী খান মো. আমিনুর রহমানের সঞ্চালনায় সভায় মুল আলোচক ছিলেন সাউদার্ন ইউনিভার্সিটি চট্টগ্রামের ইসলামিক স্ট্যাডিজ বিভাগের চেয়ারম্যান হাফেজ মহিউদ্দিন মাহবুব। স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রের প্রকৌশলী রফিকুল ইসলাম ও শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন। আলোচনাকালে হাফেজ মহিউদ্দিন মাহবুব বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) ছিলেন শ্রেষ্ঠ নবী ও বিপদগামী সমাজের পথ প্রদর্শক। তাঁর আদর্শ এবং কোরআন সুন্নার আলোকে সমাজ ব্যবস্থা প্রবর্তিত হলে পারিবারিক শান্তি–শৃংখলা বজায় থাকবে। তিনি মদিনা সনদ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান। সভাপতির বক্তব্যে কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মনজারে খোরশেদ আলম বলেন, সমাজে সুশাসন প্রতিষ্ঠার জন্য মহানবীর (সা,) জীবন আদর্শে অনুপ্রাণিত হয়ে জীবন–যাপনের উপর গুরুতা্বরোপ করেন। হামদ, না’ত, কেরাত প্রতিযোগিতায় বিচারক ছিলেন হাফেজ মহিউদ্দিন মাহবুব, প্রকৌশলী মো. নুরুল আলম, প্রকৌশলী এ এস এম শাহজাহান ও প্রকৌশলী কাজী আরশাদুল ইসলাম। পাঁচটি ইভেন্টে ১৫ জন বিজয়ীর মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।










