কেরানীহাটে কাভার্ডভ্যান চাপায় বৃদ্ধের মৃত্যু

লোহাগাড়া প্রতিনিধি | রবিবার , ৩০ আগস্ট, ২০২৬ at ১০:২৩ পূর্বাহ্ণ

কাভার্ডভ্যান চাপায় নুরুচ্ছাফা নুরু (৬১) নামে লোহাগাড়ার এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বিকেল ৩টায় চট্টগ্রামকক্সবাজার মহাসড়কে সাতকানিয়া উপজেলার কেরানীহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরুচ্ছাফা লোহাগাড়া সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ভিল্যা পাড়ার মৃত আলী আকবরের পুত্র।

নিহতের ছোট ভাই মোহাম্মদ ফারুক জানান, তার বড় ভাই ও ভাবী কেরানীহাট এলাকায় একটি হাসপাতালে চিকিৎসার জন্য গিয়েছিলেন। সেখানে রাস্তা পার হওয়ার সময় কাভার্ডভ্যান নুরুচ্ছাফাকে চাপা দেয়। আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বিকেল সাড়ে ৪টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দোহাজারী হাইওয়ে থানার ওসি সালাহ উদ্দিন চৌধুরী জানান, কাভার্ডভ্যানের চাপায় বৃদ্ধ নিহত হওয়ার বিষয়টি অবগত হয়েছি। ঘটনার পর কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধসৈয়দ গোলাম মাওলা নাগরিক শোকসভা
পরবর্তী নিবন্ধআজিমনগর উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা