জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে নগর জামায়াতের কার্যালয় বিআইএ মিলনায়তনে জামায়াতে ইসলামী মহানগরীর মজলিসে শূরার ২য় সাধারণ অধিবেশন গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী এমপি। মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের সঞ্চালনায় অধিবেশনে বক্তব্য দেন, মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, মুহাম্মদ উল্লাহ ও ফয়সল মুহাম্মদ ইউনুস, প্রফেসর ড. আবু বকর রফিক আহমাদ, ড. অধ্যক্ষ মাওলানা সাইয়েদ আবু নোমান, নগর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোরশেদুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, সাংগঠনিক সম্পাদক ডা. ছিদ্দিকুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন মহানগরীর সভাপতি এস এম লুৎফর রহমান, মাওলানা লিয়াকত আক্তার সিদ্দিকী, নগর অফিস সম্পাদক হামেদ হাসান ইলাহী, আবু হেনা মোস্তফা কামাল, অধ্যক্ষ মাওলানা জাকের হোসাইন, অধ্যাপক মুহাম্মদ সাইফুল্লাহ, প্রফেসর ড. মাহবুবুর রহমান, অধ্যাপক মুহাম্মদ নুর, কোতোয়ালী থানা আমির আমির হোসাইন, হালিশহর থানা আমির ফখরে জাহান সিরাজী সবুজ, ডবলমুরিং থানা আমির ফারুকে আজম, চান্দগাঁও থানা আমির মুহাম্মদ ইসমাইল ও ড. আ ম ম মসরুর হোসাইন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান চৌধুরী এমপি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরে রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক ও মানবিক কার্যক্রমেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। জনগণের অধিকার প্রতিষ্ঠা ও দেশের কল্যাণে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। সংসদেও জামায়াতে ইসলামীর প্রতিনিধিরা জনগণের পক্ষে বলিষ্ঠ ভূমিকা রাখছেন। জনগণের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্য আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা–চট্টগ্রাম লংমার্চ কর্মসূচি ঘোষণা করেছে। গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধসহ জনগণের ন্যায্য দাবিগুলো বাস্তবায়নে এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি লংমার্চ কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করার জন্য দলীয় নেতা–কর্মী ও সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।










