কাপ্তাই রাস্তার মাথা এলাকায় ফুলেল ফুড প্রোডাক্টাসকে দেড় লাখ টাকা জরিমানা

আজাদী প্রতিবেদন | বুধবার , ২২ জুলাই, ২০২৬ at ৭:২৮ পূর্বাহ্ণ

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, উচ্চমাত্রার প্রিজারভেটিভ ব্যবহার এবং পণ্যের মেয়াদ নির্ধারণে অনিয়মের অভিযোগে নগরীর কাপ্তাই রাস্তার মাথা এলাকার ফুলেল ফুড প্রোডাক্টাসকে দেড় লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম। গতকাল সকালে চলা এ অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ফয়েজ উল্যাহ। তিনি বলেন, কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, পণ্যের মেয়াদ নির্ধারণে অসঙ্গতি এবং উচ্চমাত্রার প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। এছাড়া প্রতিষ্ঠানটিতে উৎপাদিত লাড্ডু সহ বিভিন্ন মিষ্টান্নের মেয়াদ অস্বাভাবিক বেশি রাখা এবং উচ্চমাত্রার প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগসহ খাদ্য উৎপাদনে নানা অনিয়ম ধরা পড়ে। এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধঅরোরা
পরবর্তী নিবন্ধইপিজেডে ১১ জুয়াড়ি গ্রেপ্তার