কাপ্তাই উচ্চবিদ্যালয়ের শিক্ষক মো. নুর জামাল রচিত শিক্ষামূলক গ্রন্থ ‘স্বপ্নবাহক’ এর মোড়ক গতকাল মঙ্গলবার নিসর্গ রিভাল ভ্যালিতে অনুষ্ঠিত হয়। উপজেলার সকল বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকবৃন্দ মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কাপ্তাই উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব হাসান বাবুর সভাপতিত্বে এবং কাজী মোশাররফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নৌবাহিনী স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম, মো. ফজলুল করিম, মো. মিজানুর রহমান, বিপুল বড়ুয়া, ক্যাসুইপ্রু মারমা, মো. হানিফ, রাজেশ ভট্টপাচায্য, জয়সীম বড়ুয়া, আশুতোষ তনচংগ্যা, অধ্যক্ষ রেহানা আক্তার রেখা, নুর নাহার, কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি মো. কবির হোসেন, অধ্যক্ষ মো. বোরহান উদ্দীন, আবুল কাশেম,মো. হারুনুর রশীদ। অতিথিবৃন্দ ‘স্বপ্নবাহক’ এর মোড়ক উন্মোচন করেন এবং গ্রন্থটি ছাত্রছাত্রীসহ সর্বস্তুরের জনসাধারণের শিক্ষা ক্ষেত্রে উপকার ও কল্যাণে আসবে বলে মন্তব্য করেন।











