কাপ্তাইয়ে শিশুদের গ্রামীণ খেলা

কাপ্তাই প্রতিনিধি | শুক্রবার , ১০ জুলাই, ২০২৬ at ৬:০১ পূর্বাহ্ণ

কাপ্তাই উপজেলার শিলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গ্রামীণ ‘মোরগ লড়াই’ খেলা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ৪র্থ ও ৫ম শ্রেণীর ছাত্ররা এতে অংশ নেয়। রূপসী কাপ্তাই আয়োজিত মোরগ লড়াই প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম। কাপ্তাই মানবাধিকার কমিশনের সভাপতি খোরশেদুল আলম কাদেরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জাফর আহমেদ স্বপন, কমিটির সহসভাপতি মো. আনোয়ার হোসেন, কমিটির সদস্য মিসাচিং মারমা ও কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত। কাজী মোশাররফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক সোহেল,মো. সরোয়ার হোসেন, প্রধান শিক্ষক জগদিশ চন্দ্র দাস এবং কাপ্তাই উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রতন চন্দ্র দাশ। মোরগ লড়াই খেলায় ১ম, ২য় এবং ৩য় হয় যথাক্রমে মো. জোনায়েত, উথোয়াই চিং মারমা এবং সাইমং চিং মারমা। বিজয়ী শিক্ষার্থীদের জন্য পুরস্কার স্পন্সর করেন কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব হাসান বাবু।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দল
পরবর্তী নিবন্ধরেকর্ড ভেঙে ক্লোসাকে ফোন করেছিলেন মেসি