কাপ্তাইয়ে এসএসসি কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

কাপ্তাই প্রতিনিধি | সোমবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৬ at ৫:৪৩ পূর্বাহ্ণ

কাপ্তাই উপজেলার বিভিন্ন স্কুল থেকে এস এস সি পরীক্ষায় জিপিএ–৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা গতকাল রোববার অনুষ্ঠিত হয়। জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) কাপ্তাই উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলার সাতটি শিক্ষাপ্রতিষ্ঠানের ৪৬ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধিত করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন রাঙামাটির সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ান।

শেখ মো. আবদুল হালিমের সভাপতিত্বে এবং নুর মোহাম্মদ বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. দিলদার হোসেন, জিসাস কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কবিরুল ইসলাম এবং কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ।

প্রদান অতিথি বলেন, কৃতী শিক্ষার্থীরাই আমাদের জাতীয় ভবিষ্যত। তিনি কাপ্তাই উপজেলার সকল শিক্ষার্থীকে আরো ভালোভাবে লেখাপড়া করার পরামর্শ দেন। কৃতী শিক্ষার্থীদের উৎসাহ দিতে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করায় তিনি আয়োজকদের ধন্যবাদ জানান।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারী, স্বাধীন বাংলা, একরাম ও রামপুরা ফুটবল একাডেমির জয়
পরবর্তী নিবন্ধকোরআন ও সুন্নাহ্‌র আলোকে জীবন ব্যবস্থা প্রবর্তনের উপর গুরুত্বারোপ