কাজী সোলাইমান আলকাদেরীর ইন্তেকাল

| মঙ্গলবার , ২৭ জুলাই, ২০২১ at ১১:২৯ পূর্বাহ্ণ

রাউজান মইশকরম সোলাইমানীয়া শাহী দরবারের সাজ্জাদানশীন হাফেজ কাজী সোলাইমান আলকাদেরী গত ২৪ জুলাই দুপুর ১.৩০ টায় নগরীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে…রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি ৫ ছেলে ৪ মেয়েসহ অনেক ভক্ত-গুণগ্রাহী রেখে যান। গত ২৫ জুলাই সকাল ১১ টায় রাউজান মইশকরমস্থ হযরত রুস্তম শাহ্‌ মসজিদ ময়দানে নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।
শেষে তাঁকে সোলাইমানীয়া শাহী দরবার শরীফে দাফন করা হয়। সোলাইমান আলকাদেরী (রহ.) এর ইন্তেকালে বিভিন্ন দরবারের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসিরাজুল হক
পরবর্তী নিবন্ধচমেক হাসপাতালের সাবেক উপ-পরিচালক ডা. শামসুদ্দিন চৌধুরীর ইন্তেকাল