কাজীর দেউড়িতে ট্রাফিক দক্ষিণ ও বিআরটিএর অভিযানে ৯ মামলা ২৪ হাজার টাকা জরিমানা

| মঙ্গলবার , ২৭ জুন, ২০২৩ at ১০:১৫ পূর্বাহ্ণ

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ শহরের যানজট নিরসন ও জনসাধারণের নিরাপদ যাত্রা নিশ্চিত করার লক্ষ্যে গতকাল সোমবার সকালে কাজীর দেউড়ি মোড় এলাকায় বিভিন্ন গাড়ির বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিকদক্ষিণ বিভাগ যৌথভাবে পরিচালিত অভিযানে ত্রুটিপূর্ণ ৯টি গাড়ির বিরুদ্ধে ৯টি মামলা রুজু ও ২৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মিসকাতুল জান্নাত। ট্রাফিকদক্ষিণ বিভাগের টিআই (প্রশাসন) অনিল বিকাশ চাকমা, টিআই (আন্দরকিল্লা) আব্দুল মুকিত, সার্জেন্ট মো. সুমন উদ্দিন, সার্জেন্ট ছোটন তঞ্চঙ্গ্যা ও সার্জেন্ট সাদ্দাম হোসেন পাটোয়ারী অভিযানে সহযোগিতা করেন। টিআই (প্রশাসন) অনিল বিকাশ চাকমা জানান, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শহরের যানজট নিরসন ও জনসাধারণের যাতায়াত নির্বিঘ্ন করতে কাজীর দেউড়ি এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সড়কে চলাচলকারী বিভিন্ন গাড়ির ডকুমেন্ট চেক করা হয়। যে সকল গাড়ির ডকুমেন্ট ত্রুটিপূর্ণ ছিল সেগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধঅসচ্ছল পরিবারের মাঝে মমতার খাদ্য সামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধআনোয়ারায় হুইল চেয়ার ও গাছের চারা বিতরণ