চট্টগ্রামের আনোয়ারায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও গাছের চারা বিতরণ করা হয়েছে। লন্ডনভিত্তিক সামাজিক সংগঠন পিপলস এইড ইন্টারন্যাশনালের অর্থায়নে এই আয়োজন করে সামাজিক সংগঠন প্রিয় বাংলাদেশ ও রেজাউল করিম সিকদার ফাউন্ডেশন। লায়ন চৌধুরী আনোয়ারুল আজিমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন পিপলস এইড ইন্টারন্যাশনালের চেয়ারম্যান জাহাঙ্গীর ফিরোজ। উদ্বোধক ছিলেন ওই সংগঠনের পরিচালক সেলিনা আকতার।
এতে প্রধান বক্তা ছিলেন প্রিয় বাংলাদেশের উপদেষ্টা লায়ন আবদুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক মোহাম্মদ মোরশেদ হোসেন, রেজাউল করিম সিকদার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জাহিদুল করিম বাপ্পি, লায়ন মোহাম্মদ সেলিম, লায়ন ওসমান আবেদী, সাতারু নীল জামশেদ, নারী ইউপি সদস্য মোরশেদা বেগম ও ইউপি সদস্য মো. সেলিম উদ্দিন। প্রেস বিজ্ঞপ্তি।














