কর্ণফুলী প্রেসক্লাবের কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

| রবিবার , ২৯ নভেম্বর, ২০২৬ at ১০:২৭ পূর্বাহ্ণ

চট্টগ্রামের কর্ণফুলীতে ২০২৬ সালের এসএসসি, দাখিল ও আলিম পরীক্ষায় জিপিএ–৫ প্রাপ্ত ৫৬ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে কর্ণফুলী প্রেসক্লাব।

গতকাল শনিবার উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রেসক্লাবের পক্ষ থেকে শিক্ষার্থীদের হাতে সনদ, ক্রেস্ট, নগদ আর্থিক সম্মাননা তুলে দেওয়া হয়। কর্ণফুলী প্রেসক্লাবের সভাপতি নুরুল আমিন মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি।

অনুষ্ঠান উদ্বোধন করেন কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিদুয়ানুল ইসলাম।

কর্ণফুলী প্রেসক্লাবের সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, দক্ষিণ জেলা বিএনপির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট এস এম ফোরকান, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি অধ্যক্ষ মাওলানা ইসমাইল হক্কানি, দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্যসচিব ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব কামরুদ্দিন সবুজ, সিডিএ সদস্য জসিম উদ্দিন চৌধুরী, কর্ণফুলী উপজেলা জামায়াতের আমির নুর উদ্দিন জাহাঙ্গীর, উপজেলা যুবদলের সদস্যসচিব মোহাম্মদ ইব্রাহিম, আবদুল কাইয়ুম, খালেদ মনসুর, বদরুল হক, আনোয়ারুল হক। স্বাগত বক্তব্য দেন কর্ণফুলী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তারা কৃতী শিক্ষার্থীদের সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে উচ্চশিক্ষায় মনোযোগী হওয়ার আহ্বান জানান। পাশাপাশি শিক্ষার্থীদের মেধা, যোগ্যতা ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধউজ্জীবনের বার্ষিক সাধারণ সভা
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে ৭৫ জন কৃতী শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ