কর্ণফুলী কালারপোল ফাইনালে রাঙ্গুনিয়া অলস্টার সেমিতে

পটিয়ায় এবিটস গোল্ডকাপ ফুটবল

পটিয়া প্রতিনিধি | রবিবার , ৩ মে, ২০২৬ at ১০:৫২ পূর্বাহ্ণ

পটিয়ায় এবিটস গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে লোহাগাড়া উপজেলা ফুটবল একাডেমিকে ২১ গোলের ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছে কর্ণফুলী কালারপোল ক্রীড়া সংস্থা। কালারপোলের পক্ষে জাহেদ হোসেন এবং ফাহিম ফয়সাল গোল করেন। লোহাগাড়ার পক্ষে ফয়সাল ১টি গোল পরিশোধ করেন। খেলা শেষে ম্যান অব দা ম্যাচের পুরস্কার লাভ করেন কালারপোল ক্রীড়া সংস্থার জাহিদ হোসেন। দিনের অপর খেলায় রাঙ্গুনিয়া অলষ্টার এসসি টাইব্রেকারে ৫৪ গোলে কুমিল্লা অষ্টগ্রাম এসসিকে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে। নির্ধারিত সময়ে কোন দলই গোল করতে পারেনি। ম্যান অব দা ম্যাচের পুরস্কার লাভ করেন রাঙ্গুনিয়ার গোলরক্ষক সিয়াম। গত শুক্রবার বিকেলে পটিয়া খলিল মীর ডিগ্রি কলেজ মাঠে এই দুটি খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টুর্নামেন্ট কমিটির উপদেষ্টা এম..মান্নান শিমুল। উপস্থিত ছিলেন আহবায়ক ইদ্রিস চৌধুরী অপু, আবদুর রহমান হিলু, সালাউদ্দীন আহমদ, মামুন কাউছার, রাশেদ জাহান, লুৎফুর আরেফিন, আরিফুর রহমান সুমন, আজিজুল হক।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট
পরবর্তী নিবন্ধপাইওনিয়র ফুটবল লিগে চ্যাম্পিয়ন হাটহাজারী স্পোর্টস ক্লাব