কন্টিনেন্টাল স্পোর্টস কমপ্লেক্স লিঃ আয়োজিত কন্টিনেন্টাল অনূর্ধ্ব–১৮ ক্রিকেট টুর্নামেন্টে জয় পেয়েছে ব্রাদার্স ক্রিকেট একাডেমি। গতকাল হাটহাজারীস্থ কন্টিনেন্টাল স্পোর্টস কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত খেলায় ব্রাদার্স ক্রিকেট একাডেমি ৬৭ রানে সিএস স্পোর্টস একাডেমিকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নামা ব্রাদার্স ক্রিকেট একাডেমি ৪৩.৫ ওভারে ১৬৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ৩৯ রান করেন সাদমান। এছাড়া সানি ৩০, জাহিন ৩০, তীর ধরে ১৫ এবং এমাজ করে ১০ রান। সিএস স্পোর্টস একাডেমির পক্ষে রইসুল ১৭ রানে নিয়েছে ৪টি উইকেট। ২৬ রানে ৩টি উইকেট পায় ফয়সাল।
জবাবে ব্যাট করতে নামা সিএস স্পোর্টস একাডেমি ২৪.৩ ওভারে ৯৭ রান করে অল আউট হয়ে যায়। দলের পক্ষে ৪২ রান করে মিফতাউল। এছাড়া ১১ বলে ১৩ রান করে মাহির। দলের আর কোন ব্যাটার দুই অংকের ঘরে যেতে পারেনি। ব্রাদার্স ক্রিকেট একাডেমির পক্ষে রাফি মাত্র ৯ রানে ৫টি উইকেট নেয়। ৩টি উইকেট পায় সানি। ৫ ওভার বল করে মাত্র ১ রান খরচায় ২টি উইকেট দখল করে অহন। বল হাতে দুর্দান্ত পারফর্ম করা রাফি ম্যাচ সেরা নির্বাচিত হয়। তার হাতে পুরষ্কার তুলে দেন সাবেক ক্রিকেটার এবং ক্রিকেট কোচ মাসুম উদ দৌলা।












